এসো...
একবার ছুঁয়ে দেখি চিরস্থায়ী স্বাধীনতা
একবার অনুভব করি মুক্তির স্বাদ,
একবার উঁচুতে মাথা তুলে ধরে -
ঝেড়ে ফেলি যত মলিনতার ছোপ দাগ।
এসো...
একবার প্রতিবাদ করি অন্যায়ের
একবার ফিরে পেতে চাও নিজস্বতা,
একবার মিথ্যার বিরুদ্ধে গর্জে উঠে -
মুছে দিই সত্য'র গায়ে লাগা অপমান।
এসো...
একবার রুখে দাঁড়াই শোষণের বিরুদ্ধে
একবার পাশে থাকি বঞ্চিত মানুষের,
একবার ভেঙ্গে দিয়ে ভেদাভেদের আগল -
গড়ে তুলি এক নতুন সূর্য ওঠা দেশ।
এসো...
একবার অন্তত বলি - আমরা স্বাধীন।
Comments
Post a Comment