Skip to main content

Posts

Showing posts from July, 2019

আমি - কলমে : সারদামণি মণ্ডল

ক্লান্ত আমি নিঃস্ব আমি ব্যস্ততার ভিড়ে স্তব্ধ আমি জীর্ণ আমি সমালোচনার জেরে। জাতীয় প্রশ্ন লোকজনের বিয়েটা কবে হবে? বয়স তো বেড়েই চলেছে ভালো বর কি জুটবে? কেউ কেউ আবার আমায় বড্ড ভালোবাসে পাত্র পক্ষের খোঁজ ও দেয় মুচকি মুচকি হেসে। কেউ বলে চাকরি টাই বা আর কবে পাবি? আমার প্রশ্ন ওনারা কি জেনে গেছেন সবই! কেউ তো জানতে চায়না আমি কেমন আছি? রোজ রোজ এত লড়াই কেমন করে বাঁচি? কত রাত জেগেই কাটে কেউ কি খবর রাখে? কদিনই বা ঘুমপরিরা চোখে স্বপন আঁকে! ভালো চাওয়ার দরকার নেই চুপটি করে থাকুন নিজের নিজের কাজগুলো মন দিয়ে করুন। আমার লড়াই এভাবেই  চলছে আর চলবে দেখা যাক রাত ভোর হয়ে সূর্য কবে উঠবে?

অনুগল্প - বিচার , কলমে - তাহিবুল আলম

অনুগল্প #বিচার #এবছর বৃষ্টির তেমন ধরণ নেই, তবুও আষাঢ়ের প্রথম সপ্তাহের পর নিয়ম রক্ষার্থে নেমেছে দুই চার ফোঁটা! সকাল থেকেই ঝরছে ঝিরিঝিরি, মেম্বার সাহেবের বৈঠকখানায় জনা তিরিশ বা তার অধিক সংখ্যক মানুষ উপস্থিত হয়েছে! হালকা উত্তেজনা রয়েছে, মাগরিবের নামাজ শেষ করে দলের মৌলবি সাহেব এসে পৌঁছলেন৷ একজন হাঁক দিয়ে বললো এই ভোলা চা দিয়ে যা, আজ খরচা সেলিম দেবে৷ বেচারা মানুষটি বৈঠকখানার এক কোনে হাঁটুর উপর মুখ দিয়ে বসে আছে৷ মৌলবি সাহেব তাগিদ দিলেন, " মোড়লরা কোথায়? আর অভিযুক্ত আনোয়ার কোথায়"? কেউ একজন বললো তাকে ডাক করা হয়েছে, আর বড় মেম্বার আসছে! ইতিমধ্যে সকলে এসে উপস্থিত, গ্রামের বড় মেম্বার এসে হাঁক ছাড়লো, " কি রে বল কি হয়েছে"? সেলিম বলল, মেম্বার সাহেব, আমার বেরোনোর রাস্তাটার একটু সমাধান করুন! বাকিরা গুনগুন করতে লাগল, মেম্বার সাহেব , এই সমস্যা গত দশ বছরে সমাধান হয়নি, এলাকার মোড়লদের কথা আনোয়ার মানেনি, এবার এটার একটা বিহিত দরকার! নিম্নস্থানীয়দের উদ্দেশ্য করে মেম্বার সাহেব বলল, অন্ধকার হয়ে আসছে, আমি বাড়ি গেলাম, তোরা একটু দেখ! সেলিম বুঝল এখানে আনোয়ারের স্ত্রীর পক্ষের প্রভাব খেটেছে,...

কাঁটাতারে গাঁথা মালা - দলছুট পাখি

কাঁটাতারে গাঁথা মালা ......দলছুট পাখি না মানে মানচিত্রের সীমা রেখা, না মানে কাঁটাতারের বেড়াজাল- অদৃশ্য হাতছানি, নিপাট ভালোবাসার ডাক; সময়ের দীর্ঘশ্বাসে পাখির ডানা মেলা উড়ান, আর পদ্মার ঘোলা জল- লিখে চলে বেনামি চিঠি, না রেখে কোনো ফাঁক । পাঁজরের আবডালে কি এক বেহাগী সুর তোলে পাতার বাঁশি- টিনের চালে একটানা শ্রাবণ ধারার টুপটুপ; আলপথে মেঠো সুরে বাউলের একতারা, ডাকে কার নাম ধরে- বিরহী রূপাই, সাজুর কবরের পাশে চুপ । বেনো জলে পাড় হয়, কালের অন্তিম ঘেটু ফুলের মায়ামাখা গন্ধ- কাঁটাতারে চাপা পড়ে হৃদয়ের নকশিকাঁথা; হাওয়ার কানে কানে ফিসফিস, আজন্মবধি পারাপার বিনি সুতোর মালা- নন্দিনী-ফিরোজের অদৃশ্য প্রেমের গাঁথা । ©দলছুট পাখি @champa sarder

পার্থক্য - কলমে বাপ্পাদিত্য পাল

কবিতার নাম - পার্থক্য কলমে- বাপ্পাদিত্য পাল """""""""""""""""""""""""""""""""" রঙচটা  ওই  স্কুল  বাড়িটা নীল  সাদাতে  চকচকে, একতল গুলো দ্বিতল আজ ,মোড়া শুধুই কংক্রিটে। সৌখিনতায় সাদামাটা সবুজও অনেক কমে গেছে , রং বেরঙের হাতেগোনা দু একটা ফুলের ঝাড়ি। স্কুল নামক সুখ টা এখন বেশিরভাগটাই চাতুড়িময়, অযাচিত উন্নতি হয়ত সুখের সত্য চেনাতেও অক্ষম । বারান্দা থেকে দুচোখ আর ধানের খেত চেনাই না , চোখ ধাঁধানো রঙিন গাড়ি রাস্তা জুড়ে, আর কাঁচে ঘেরা বাড়ি । টিফিনের ঘন্টা এখন খেলার মাঠে ডাকে না , এখন টিফিন মানেই মুঠোফোনে বন্দি আর খুঁজে বেড়াই প্রেম করার ফন্দি। তখন মাথা বেয়ে আর সর্ষের তেল ঝরা , চোর পুলিশ,  এখন লাল নীল চুল আর টিকটক বড্ড মানানসোয়ে । হম আজও মনে পরে জাতীয় সঙ্গীত- সারিবদ্ধ- নিশ্চুপ, কিছুটা হলেও ধরণ টা বদলে গেছে , হম ভক্তির কথা বলছি। আরে ভাই- বন্ধুদের সাথে সেই আড্ডা গুলো রাজুদার ঝালমুড়ি, না এখন নেই জানি - আছে তো হোয়াটসআ...

রথযাত্রা প্রগতিমাত্রা , কলমে দলছুট পাখি

## রথযাত্রা- প্রগতিমাত্রা  ## .....দলছুট পাখি এগিয়ে চলুক প্রগতির রথ সাধারণের হাত ধরে, রথের দড়িতে লাগাও টান অধিকারে ভর করে । জগন্নাথ, বল-ভদ্রের, সৌভাতৃত্বের বন্ধন সুদৃঢ় হোক জন জাতি মনে- সমাজ প্রগতির রথ সমান্তরালে চলুক সকল রাজা প্রজাগণে । বিভেদের পথে ধুলো আর নয় কোনো ঝাঁটা তুলে নাও হাতে;  মিথ্যে, জঞ্জাল সব সাফ করে দাও রাজতন্ত্র মুছে যাক তাতে । যুগান্তরের  ঘূর্ণিপাকের জাম ধরা চাকায় খুব তেল দাও আজ; গড়গড়িয়ে রথের চাকা চলতে থাকুক পড়ুক মিথ্যের মাথায় বাজ । ঘূর্ণি লাগুক কালচক্রের আবহমান কালে রথের রশিতে দাও টান ; শোষণ আর শোষিতের যাতাকলে পিষে হারিও না মান সম্মান । পূজো নয়, নয় পার্বন, নয় উৎসবের আবরণ, রথের রশিতে ওই লাগছে টান জয় জনসাধারণ । ©দলছুট পাখি @ champa sarder