কত শত প্রাণ বলি দিয়ে এসেছে স্বপ্নের স্বাধীনতা;
কিন্তু প্রকৃত স্বাধীনতা পেতে হলে আগে মনটাকে স্বাধীন করতে হবে !
কাজে প্রমান করতে হবে সত্যিকারের স্বাধীনতা!
কত মূল্যবান প্রাণ অচিরেই ঝরেছে,
কত মা আত্মত্যাগ করেছে,
কত স্ত্রী কত বোন কত সন্তান তাদের প্রিয়জনের বলিদান সয়েছে;
শুধুমাত্র দেশমাতাকে স্বাধীন করার জন্য |
আমরা সে বলিদানের কতটুকু মর্ম বুঝেছি,কতটুকু মর্যাদা দিতে পেরেছি !
আজও দেশের বেশিরভাগ মানুষ দরিদ্র, অশিক্ষিত, অভুক্ত;
মেয়েদের সম্মান এখনো ধূলোয় মিশছে !
কালোবাজারি, অসততায় দেশ ধুঁকছে !
শুধু কি নিজে ভালো থাকা !
আমার পাশের লোকগুলো বাঁচলো কি মরলো দেখার বোঝার কি একটু প্রয়োজন নেই !
কেন; কেন এই স্বার্থপরতা!
পৃথিবী ছেড়ে সবাইকেই যেতে হবে শেষে,
তাহলে কেন একটু মানবিকতা জাগবে না!
কেন সবাই সবার পাশে হাত ধরে ভরসা দেবে না!
হ্যা আমরা স্বাধীন,
স্বাধীন দেশের নাগরিক আমরা;
কিন্তু আজও কি আমরা প্রকৃত স্বাধীনতা আনতে পেরেছি!
Comments
Post a Comment