চালাকি করেই জীবন গেল
চালাকি করেই চলছো বেশ
চালাকি দিয়েই আগামী যাবে
রোজনামচায় দশের দেশ।
চালাকি করেই চলছো বেশ
চালাকি দিয়েই আগামী যাবে
রোজনামচায় দশের দেশ।
আমিই কেবল বোকার হদ্দ
বোকামিতেই দিন কাটাই,
স্বপ্ন দেখেই হাসছি কেবল
তারা গুনে রাত ছাটাই।
বোকামিতেই দিন কাটাই,
স্বপ্ন দেখেই হাসছি কেবল
তারা গুনে রাত ছাটাই।
চালাকিটা থাক তোমাদের
এদিক সেদিক কথার ভাঁজ,
সময় বদল মুখোশ পরে
সুযোগ বুঝে বদল সাজ।
এদিক সেদিক কথার ভাঁজ,
সময় বদল মুখোশ পরে
সুযোগ বুঝে বদল সাজ।
বোকার মতো হয়েছি খুশি
বোকার মতো দিয়েছি তাল,
কেন যেন আজও বুঝিনা
কোনটা মেকি কোনটা জাল!
বোকার মতো দিয়েছি তাল,
কেন যেন আজও বুঝিনা
কোনটা মেকি কোনটা জাল!
চালাকি থাক রক্তে তোমার
বিজয়ী হও জীবন খেলায়,
বোকা হয়েই থাকবো আমি
দেখা হবে ভবের মেলায়।
বিজয়ী হও জীবন খেলায়,
বোকা হয়েই থাকবো আমি
দেখা হবে ভবের মেলায়।
Comments
Post a Comment