লোভ লালসার জালে পড়ে আমরা আজ স্বাধীনতাকে হারিয়ে ফেলেছি..
ক্ষ্যাপা কুকুরের মতো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি সমাজের নমনীয় মাংস,
আর রক্তের স্রোতে ভেসে চলেছে সামাজিক কার্যকলাপ।
স্বাধীনতার এতো গুলো বছর পেরিয়ে যাওয়ার পরে মা, বোনদের ধর্ষিতা হতে হয়!
বেঁচে থাকতে হলে পাড়ার মোড়ে মোড়ে রাজনীতির বিজ্ঞাপন দিতে হয়,
হিংসা, বিদ্বেষ আমাদের এখন প্রধান অস্ত্র,
সুচরিত্রের দাগ টেনে নিজেরাই নগ্ন করছি দেশের পতাকা।
স্বাধীনতাকে উপভোগ করতে করতে ভুলে গেছি আধুনিক কর্মকাণ্ড!
আর মৃত্যুর হাতছানি হাতের মুঠোয়।
আমরা স্বাধীনতা লাভ করেও নিজের স্বার্থসিদ্ধির জন্য অন্যের বাসভবনে বুলডোজার চালিয়ে দিতে দিতে পারি..
কিংবা অন্যের বেঁচে থাকার লড়াইয়ে বারুদের স্তুপ নামিয়ে আগুন লাগিয়ে দিতে পারি।
চোখ কান খুলে চারদিকে তাকালে দেখা যায় ভয়াবহ অগ্নিগোলক।
বেঁচে থাকার অধিকার সবার জেনেও আমরা রোজ কতো অসহায় পশু পাখিকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছি।
হাজারো মানুষের মুখের ভাত কেড়ে নিয়ে সোস্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিচ্ছে আমি দেশকে ভালোবাসি!!
সীমান্ত রেখায় যারা দেশের জন্য লড়াই করছেন তাদের কি কোনোদিন যোগ্য সম্মান দিতে পেরেছি??
যারা দেশের জন্য রক্তাক্ত হয়েও দেশকে স্বাধীন করেছিলেন তাদের কে আমরা ভুলে গেছি!!
স্বাধীনতার ৭৪ বছর অতিক্রান্ত হওয়ার পরেও মানুষের চাওয়া পাওয়া অপূর্ণ,
অল্পতে খুশি কে কবে হয়েছেন?
হারিয়ে যাওয়া স্বাধীনতা ফিরে পেতে চাই,
ফিরে পেতে চাই সেই সমস্ত নীতিবাক্য মানুষদের।
শরীরের তাজা রক্ত উষ্ণ রেখে ভালোবাসা ছড়িয়ে নতুন স্বপ্নের দেশ গড়ার শপথ নিতে হবে..
তখনই স্লোগান দেব আমরা স্বাধীন, আমরা স্বাধীন...
Comments
Post a Comment