স্বাধীনতার চুয়াত্তরে তেরঙ্গা ওড়ে,
বুর্জোয়া নেতার প্রতিবাদী চিৎকার।
কথার ফুলঝুরি আস্থার অঙ্গীকার,
ক্ষুধার্ত শিশুর হাড় ওঠে বুক ফুঁড়ে।
বঞ্চনার ঋণে ক্ষয়ে ক্ষয়ে অনাহারে,
সাম্যতার পাল্লায় প্রাচুর্যের পাহাড়।
বুভুক্ষু এ সমাজে কান্নার হাহাকার,
জীবন, মৃত্যুর কাছাকাছি অন্ধকারে।
আজও পরাধীন, দু-পায়ে লৌহবেড়ি,
জীবন ও মৃত্যুর সামান্য ব্যবধান।
চিতায় ভস্মীভূত অন্তিম খতিয়ান,
কামনার আগুনে দগ্ধ অবলা নারী।
স্বাধীনতা একদিনে "বন্দে মাতারমে",
উৎযাপিত সর্বত্র মেকি দেশপ্রেমে।
Comments
Post a Comment