মুসূর মুসূর কইরা খাইও.. কসুর কইরো না…| লাউ চিংড়ি ইল্ শা খাইও… বিলশা খাইও না…| কচুশাকে ইলশা মাথা… চিংড়ি দিয়ো পুঁইয়ে…| ও পরান বৌ রাইন্ধা থুইও… ভুইলা যাইও না…| হ্যাংলা কান্দে প্যাটের ব্যথায়… কেংলা কান্দে জ্বরে,, পাইর্ লে পরে রাইন্ধা থুমু .. গোসা কইরো না..| পা ধুইছি হাত ধুইছি… ভাতের থাল কই…?! পিড়ি পাইতা বইসা গেছি… দেরি না আর সয়..| বৌ ভাগ্যে সেরা মুই … হক্কলেতে কয়…!! রোগ নাই ,ভোগ নাই.. আমার সোনা বৌ..! চায়না শাড়ি ,গয়না ভারি.. কয়না কথা কটু..| যায় না হে বাপের বাড়ি… গৃহকর্মে পটু…| দিন নাই রাইত নাই … সদাই সেবায় ব্যস্ত…| জীর্ণ দেহ শীর্ণকায়… সদাই থাকে ত্রস্ত...!!