কে যেন করেছে চুরি
আমারই মনের পরশ মনি,
উদাসী করেছে আমায়
সাজায়ে ভিক্ষারী সম;
আমারই মনের পরশ মনি,
উদাসী করেছে আমায়
সাজায়ে ভিক্ষারী সম;
পলকে পলকে এ কোন অনুভবে
হাসায় কাদায় উদাস মনি,
বাইরে কেবল নির্জন নিস্তব্ধে
অন্তর গড়ে কালবৈশাখী সম৷
হাসায় কাদায় উদাস মনি,
বাইরে কেবল নির্জন নিস্তব্ধে
অন্তর গড়ে কালবৈশাখী সম৷
কি যে ভাঙে, কেন ভাঙে
বুঝি না তো আমি যে আমারে!
কার অনুভব হীনে জ্বলছে হৃদয়
বাইরে ধরি শান্ত এ বলয়?
বুঝি না তো আমি যে আমারে!
কার অনুভব হীনে জ্বলছে হৃদয়
বাইরে ধরি শান্ত এ বলয়?
উঠেছে প্রভাত রবি অবনী পরে
জাগায়ে বৃক্ষলতা পশুপাখিরে,
তবু কেন জাগে না হৃদয়
এই ধরণীর প্রাণহীন অবয়ব?
জাগায়ে বৃক্ষলতা পশুপাখিরে,
তবু কেন জাগে না হৃদয়
এই ধরণীর প্রাণহীন অবয়ব?
বিধাতা কেন পাষাণ এমন
সৃষ্টিরে তার করে ভাঙ্গন,
সাজায়ে নেয় আপন তর
শবের পরে শব গড়ে অবয়ব!
সৃষ্টিরে তার করে ভাঙ্গন,
সাজায়ে নেয় আপন তর
শবের পরে শব গড়ে অবয়ব!
শান্ত কেমন দেখ ধরণী এই ক্ষণে
বোঝে না, জ্বলছে হৃদয় কত অনলে?
এই ভাঙাগড়া সৃষ্টির মাঝে
চির স্থায়ী কোন কাঠামোর অবয়ব?
বোঝে না, জ্বলছে হৃদয় কত অনলে?
এই ভাঙাগড়া সৃষ্টির মাঝে
চির স্থায়ী কোন কাঠামোর অবয়ব?
যা ছিল কাল, কিছু আছে তার
বাকী সব গেল কোথা হারায়ে?
বিশ্ব মাঝে খুঁজি তারে ছাড়ি লাজ
আপন সাধন না করি আত্মসাৎ!
বাকী সব গেল কোথা হারায়ে?
বিশ্ব মাঝে খুঁজি তারে ছাড়ি লাজ
আপন সাধন না করি আত্মসাৎ!
চঞ্চল না কি অস্থিরের স্থির ভুবন
ভাঙা গড়ার পাশা খেলা মেতেছে যে জন!
ক্ষণে ক্ষণে অনুভব অনুরণনে একি শিহরণ
কাঁপায় বিশ্ব ভুবন তারই অনুসরণে সে জন৷
ভাঙা গড়ার পাশা খেলা মেতেছে যে জন!
ক্ষণে ক্ষণে অনুভব অনুরণনে একি শিহরণ
কাঁপায় বিশ্ব ভুবন তারই অনুসরণে সে জন৷
Comments
Post a Comment