চোখের তারায় যখন ও মুখের ছায়া ভেসে ওঠে
মনে হয় সরোবরে কমল বুঝি ফোটে
হৃদয়বীণার তারে জেগে ওঠে সুরের আন্দোলন
কূল ছাপিয়ে জাগে যেন অনুরাগী মন
মাতাল দখিনা বায়ে বয়ে আনে বুনোফুলের ঘ্রাণ
প্রিয়তমা কাছে পেতে মন করে আনচান।
মনে হয় সরোবরে কমল বুঝি ফোটে
হৃদয়বীণার তারে জেগে ওঠে সুরের আন্দোলন
কূল ছাপিয়ে জাগে যেন অনুরাগী মন
মাতাল দখিনা বায়ে বয়ে আনে বুনোফুলের ঘ্রাণ
প্রিয়তমা কাছে পেতে মন করে আনচান।
চাঁদনী রাতে জোছনাসুধা ঘুচায় আলোর খরা
মুখরিত তারার আকাশ ফুল্ল বসুন্ধরা
বুকের উষ্ণ তাপে কেটে যায় হিমশীতল রাত
প্রতীক্ষার প্রহর বেয়ে আসে সুপ্রভাত
দূর হতে ভেসে আসে নীড়জাগা পাখির কলতান
প্রিয়তমা কাছে পেতে মন করে আনচান।
মুখরিত তারার আকাশ ফুল্ল বসুন্ধরা
বুকের উষ্ণ তাপে কেটে যায় হিমশীতল রাত
প্রতীক্ষার প্রহর বেয়ে আসে সুপ্রভাত
দূর হতে ভেসে আসে নীড়জাগা পাখির কলতান
প্রিয়তমা কাছে পেতে মন করে আনচান।
মনের গভীর কোণে আনমনে নিয়েছো যে ঠাঁই
বেজে ওঠে মধুর স্বরে গোপন সানাই
কামনার আগুন জ্বলে তৃষিত ঠোঁটের কোণায়
চঞ্চল তনুমনে উত্তাল কাঁপন জাগায়
অন্তরের সমুদ্রে জাগে বাঁধভাঙ্গা প্রেমের তুফান
প্রিয়তমা কাছে পেতে মন করে আনচান।
বেজে ওঠে মধুর স্বরে গোপন সানাই
কামনার আগুন জ্বলে তৃষিত ঠোঁটের কোণায়
চঞ্চল তনুমনে উত্তাল কাঁপন জাগায়
অন্তরের সমুদ্রে জাগে বাঁধভাঙ্গা প্রেমের তুফান
প্রিয়তমা কাছে পেতে মন করে আনচান।
Comments
Post a Comment