এই ফাল্গুন এবার শুধুই বসন্ত জাগায় নি
এই ফাল্গুন এবার শুধুই পলাশে রাঙায় নি
এই ফাল্গুন নয়কো এবার আর বছরের মতো
এই ফাল্গুন শঙ্কা ছড়িয়ে করেছে বিব্রত।
এই ফাল্গুন এবার শুধুই পলাশে রাঙায় নি
এই ফাল্গুন নয়কো এবার আর বছরের মতো
এই ফাল্গুন শঙ্কা ছড়িয়ে করেছে বিব্রত।
বসন্ত বায় তেমনি উতলা আজ এই ফাল্গুনে
ঝিমন্ত কায় প্রকৃতি রোদেলা সময়ের তাল শুনে
উড়ন্ত মেঘ ধেনুদের মতো নবীন আকাশে চরে
বছরের এই পড়ন্ত কালে ফাল্গুন অবসরে।
ঝিমন্ত কায় প্রকৃতি রোদেলা সময়ের তাল শুনে
উড়ন্ত মেঘ ধেনুদের মতো নবীন আকাশে চরে
বছরের এই পড়ন্ত কালে ফাল্গুন অবসরে।
রোগ মহামারী অনুসারী করে বসন্ত শুরুর মাস
ভয়াবহ হয়ে পৃথিবীর গায়ে ঢেলেছ বিষের শ্বাস
চৈতী হাওয়ায় হয়েছে শুরু ভেলা ভাসানোর ক্ষণ
যাও যাও ফিরে ফাগুন তোমারে করেছি বর্জন।
ভয়াবহ হয়ে পৃথিবীর গায়ে ঢেলেছ বিষের শ্বাস
চৈতী হাওয়ায় হয়েছে শুরু ভেলা ভাসানোর ক্ষণ
যাও যাও ফিরে ফাগুন তোমারে করেছি বর্জন।
পরভৃত বাগে বসন্ত রাগে থামাও তোমার গান
পলাশ শিমুল বেভুল হয়ে থামাও রক্তস্নান
বসুধা জুড়ে মানবজাতির এই ঘোর দুর্দিনে
বিদায় জানাও স্তব্ধতা মেখে অকরুণ ফাল্গুনে।
পলাশ শিমুল বেভুল হয়ে থামাও রক্তস্নান
বসুধা জুড়ে মানবজাতির এই ঘোর দুর্দিনে
বিদায় জানাও স্তব্ধতা মেখে অকরুণ ফাল্গুনে।
Comments
Post a Comment