অথচ সবাই জানি ফিরে যেতে হবে একদিন।
নিয়ে যেতে পারবো না কিছুই -
শূন্য হাত, বিবস্ত্র দেহ, ধোঁয়াটে আকাশ...
পড়ে থাকা বলতে শুধু কয়েকগুচ্ছ অপ্রাপ্তি,
জমানো কিছু অভিমান, আর
হাজারো ভিড়ের মধ্যেকার নিঃসঙ্গতা।
তবুও যেকটা দিন অস্তিত্বের অজুহাতে থাকা-
সেখানেও ভীড় করে আসে "আমিত্ব",
যা কিছু ভালো - মন্দে মিশে থাকে "আমি" ,
যা কিছু প্রাপ্তি - অপ্রাপ্তি'তে মিশে থাকে "আমার" -
নামক এক উদ্বায়ী শব্দের মোহ।।
অথচ, এটুকু বাদ দিলে বাকি সবই অভিনয়.....

Comments
Post a Comment