মনে কি পড়ে...
সেদিনের সেই বৃষ্টিবেলা'র কথা
আকাশ ভাঙা বৃষ্টিতে ভিজে ছিল সব।
হঠাৎ করেই আঁধার চারিপাশ
কালো মেঘে ছেয়ে গেল আকাশ
ঝমঝমিয়ে কোথা থেকে বৃষ্টি এল তেড়ে
আমরা দুজন কেবল অসহায়।
আমি তখন তোমার বুকেই নিয়েছি আশ্রয়
আঁকড়ে ধরে ভরসা দিলে তুমি
ততক্ষণে কাকভেজা দুটো শরীর মন
চোখের পাতায় শুধুই জলের রেখা
দূরের সবই মিথ্যে ভীষণ এখন
সত্যি কেবল শুধু তুমি আমি।
কী অপরূপ সেই বৃষ্টিবেলা
স্মৃতি গুলো ভীষণ অমলিন।
আজ ও যখন ঝরে অঝোর ধারা
মনকেমনের জানলা ধারে আমি
ব্যাকুল ভীষণ আমার প্রাণ মন
আমার কথাই ভাবছো তবে তুমি?
সেদিনের সেই বৃষ্টিবেলা'র কথা
আকাশ ভাঙা বৃষ্টিতে ভিজে ছিল সব।
হঠাৎ করেই আঁধার চারিপাশ
কালো মেঘে ছেয়ে গেল আকাশ
ঝমঝমিয়ে কোথা থেকে বৃষ্টি এল তেড়ে
আমরা দুজন কেবল অসহায়।
আমি তখন তোমার বুকেই নিয়েছি আশ্রয়
আঁকড়ে ধরে ভরসা দিলে তুমি
ততক্ষণে কাকভেজা দুটো শরীর মন
চোখের পাতায় শুধুই জলের রেখা
দূরের সবই মিথ্যে ভীষণ এখন
সত্যি কেবল শুধু তুমি আমি।
কী অপরূপ সেই বৃষ্টিবেলা
স্মৃতি গুলো ভীষণ অমলিন।
আজ ও যখন ঝরে অঝোর ধারা
মনকেমনের জানলা ধারে আমি
ব্যাকুল ভীষণ আমার প্রাণ মন
আমার কথাই ভাবছো তবে তুমি?
Comments
Post a Comment