সপ্তমীতে প্রথম দেখে মনটা কেমন করে,
অষ্টমীতে প্রেম বিনিময় হল চুপিসারে।
বহু প্রতীক্ষার হল অবসান হৃদয় উঠল নেচে,
সোনার কাঠির পরশ পেলাম কোন অজানার বেশে।
শিউলি সুবাসে মাদকতা আর কাশফুলে হিল্লোল,
শারদপ্রাতে হৃদয় মাঝে লাগলো ফাগের দোল।
সন্ধিপূজোয় চতুর্দিকে মায়াবী এক আলো,
এলোকেশী চুল,রাঙা লাল টিপ, আঁখির কাজল কালো।
নবমীতে মন খারাপির করুণ বীণার সুর,
নয়ন সরসী দেখি আজ জলে ভরপুর।
দশমীতে কোলাকুলি সিঁদুর খেলার ফাঁকে,
বেদনাতেও খুশীর পরশ প্রণাম জানাই মাকে।
আসছে বছর এসো মাগো এই কামনা করি,
তোমার আশিস মাথায় নিয়ে প্রিয়তমার হাত ধরি।
অষ্টমীতে প্রেম বিনিময় হল চুপিসারে।
বহু প্রতীক্ষার হল অবসান হৃদয় উঠল নেচে,
সোনার কাঠির পরশ পেলাম কোন অজানার বেশে।
শিউলি সুবাসে মাদকতা আর কাশফুলে হিল্লোল,
শারদপ্রাতে হৃদয় মাঝে লাগলো ফাগের দোল।
সন্ধিপূজোয় চতুর্দিকে মায়াবী এক আলো,
এলোকেশী চুল,রাঙা লাল টিপ, আঁখির কাজল কালো।
নবমীতে মন খারাপির করুণ বীণার সুর,
নয়ন সরসী দেখি আজ জলে ভরপুর।
দশমীতে কোলাকুলি সিঁদুর খেলার ফাঁকে,
বেদনাতেও খুশীর পরশ প্রণাম জানাই মাকে।
আসছে বছর এসো মাগো এই কামনা করি,
তোমার আশিস মাথায় নিয়ে প্রিয়তমার হাত ধরি।
Comments
Post a Comment