"সন্ধ্যের জন কোলাহলে
কোনো এক নবমীর সন্ধিক্ষনে
দেখেছিলাম ওদের ভিড়ে
আড়চোখে,আয়নাতে
প্রতিবিম্বরূপে....
অজানা ভালোলাগায় দুরুদুরু বুকে দেখেছিলাম
প্রতিচ্ছবি,তোমার।
কেউ দেখেনি কতটা আকাঙ্খিত সে চাহনি,
শুধু দেখেছিল অদৃষ্ট...
তবু বুঝিনি এ কেমন প্রেমময়তা?
চোখের এক পলকে বুকের এক ঝলকানি।
আশ্বস্ত আবহাওয়ায় ভেসে যাওয়া,
প্রথম দেখায়;প্রেমে নয়।
সেই নবমীর দু ফোঁটা বৃষ্টির রসিকতায়
সেই অযাচিত স্পর্শ.....
আজও মরা নদীতে আনে বান,
ভাঙে পাড় হৃদয়ের,
পাড়ি দেয় মোহনায়।
তাই আজ পাড়ি দেবার সময় ঘনিয়েছে,
এগিয়ে যাই যদি পাই সমুদ্র,
ফিরবোনা পিছনে....
তবু দেখিস ডেকে,পরিযায়ী পাখিরাও
যে ফেরত আসে,
কিন্তু আমি হয়তো বা আর না......"
কোনো এক নবমীর সন্ধিক্ষনে
দেখেছিলাম ওদের ভিড়ে
আড়চোখে,আয়নাতে
প্রতিবিম্বরূপে....
অজানা ভালোলাগায় দুরুদুরু বুকে দেখেছিলাম
প্রতিচ্ছবি,তোমার।
কেউ দেখেনি কতটা আকাঙ্খিত সে চাহনি,
শুধু দেখেছিল অদৃষ্ট...
তবু বুঝিনি এ কেমন প্রেমময়তা?
চোখের এক পলকে বুকের এক ঝলকানি।
আশ্বস্ত আবহাওয়ায় ভেসে যাওয়া,
প্রথম দেখায়;প্রেমে নয়।
সেই নবমীর দু ফোঁটা বৃষ্টির রসিকতায়
সেই অযাচিত স্পর্শ.....
আজও মরা নদীতে আনে বান,
ভাঙে পাড় হৃদয়ের,
পাড়ি দেয় মোহনায়।
তাই আজ পাড়ি দেবার সময় ঘনিয়েছে,
এগিয়ে যাই যদি পাই সমুদ্র,
ফিরবোনা পিছনে....
তবু দেখিস ডেকে,পরিযায়ী পাখিরাও
যে ফেরত আসে,
কিন্তু আমি হয়তো বা আর না......"
Comments
Post a Comment