৯ই আগস্ট ১৯৪৫
নাগাসাকি দিবস
.....দলছুট পাখি
চলে গেল আরও লক্ষ প্রাণের শিখা...
উদ্ধত অহংকারের বিস্ফোরণে ধূলিসাৎ নাগাসাকি।
ক্ষমতার বর্বরতায় পিশাচের হাসি,
ধূর্ত নেকড়ের লোভাতুর লালা,
ডলারের গরিমায় অন্ধ ভগবান-
জ্বালাময়ী হেমলকের বিষ রাশি।
যতটুকু বাকি ছিল শ্মশানের মেলা-
পূর্ণ হলো ওই মোটা লোকটার জন্য,
গরিমার মুখোশে দেবরাজ আসলে
পুরোটাই জঘন্য বর্বর আদিম বন্য।
শ্মশানের মাংস পোড়া গন্ধ চারদিকে-
থেকে থেকে শেয়ালের ভয়াল আর্তনাদ,
দ্বিতীয় বিশ্ব যুদ্ধের রণভেরি উল্লসিত-
সাগরের প্রশান্তিতে দ্বীপের দীপ্তি বরবাদ।
জেনে রাখ তুই বিভেদের গন্ডি রেখা-
মহাকালের বিচারে কখনো ক্ষমা পাবি নাকি?
নাগাসাকি দিবস
.....দলছুট পাখি
চলে গেল আরও লক্ষ প্রাণের শিখা...
উদ্ধত অহংকারের বিস্ফোরণে ধূলিসাৎ নাগাসাকি।
ক্ষমতার বর্বরতায় পিশাচের হাসি,
ধূর্ত নেকড়ের লোভাতুর লালা,
ডলারের গরিমায় অন্ধ ভগবান-
জ্বালাময়ী হেমলকের বিষ রাশি।
যতটুকু বাকি ছিল শ্মশানের মেলা-
পূর্ণ হলো ওই মোটা লোকটার জন্য,
গরিমার মুখোশে দেবরাজ আসলে
পুরোটাই জঘন্য বর্বর আদিম বন্য।
শ্মশানের মাংস পোড়া গন্ধ চারদিকে-
থেকে থেকে শেয়ালের ভয়াল আর্তনাদ,
দ্বিতীয় বিশ্ব যুদ্ধের রণভেরি উল্লসিত-
সাগরের প্রশান্তিতে দ্বীপের দীপ্তি বরবাদ।
জেনে রাখ তুই বিভেদের গন্ডি রেখা-
মহাকালের বিচারে কখনো ক্ষমা পাবি নাকি?
Comments
Post a Comment