থ্যালাসেমিয়া এক মারণ ব্যাধি। সময় মতো রক্ত পরীক্ষা করান। গড়ে তুলুন থ্যালাসেমিয়া মুক্ত সমাজ। সকল ভাবি পিতা মাতার কাছে আমার একান্ত আর্জি।
পুষ্পাঞ্জলি
.....দলছুট পাখি
আর তো বাকি কিছুদিন মা-
পরাবে তো আমায় সাজ?
লাল ফ্রকেতে সাজবো এবার
চুলে বাঁধবো লাল ফিতে;
না বোলো না যেন আবার
তোমার থাক না যতই কাজ।
পাঁচ বাড়িতে বাসন মেজে
ঘরের কাজে ব্যস্ত মা।
বুকের ভেতর শ্রাবণ ধারা
চোখে ধূসর মরুভূমি;
'আজ তো সবে মহালয়া
যা, এখন খেলতে যা।'
মাগো আমার আবার কবে
ওই রক্ত নিতে যেতে হবে?
ভীষণ দুষ্টু ডাক্তার গুলো
সূঁচ ফোটায় খুব জোরে;
এবারেই কি শেষ বার মা
আমার রক্ত নেওয়া তবে?
মায়ের মুখে হাসির ঝিলিক
তোর আর কষ্ট হবে না।
এবারেই দেখিস শেষ বার
ওই হাসপাতালে যাবার;
হাসবি, খেলবি, স্কুলে যাবি
আশীর্বাদ করেছে দুর্গা মা।
মেয়ের চোখে স্বপ্ন হাজার
দুলিয়ে বেণী লাল ফ্রকে।
মণ্ডপে ওই ঢাক বাজছে
পুষ্পাঞ্জলি দু হাত ভরে;
এখানে ওখানে নবমী ভোগ
দুর্গা ভাসান পুকুর পাড়ে।
দেখতে দেখতে দিনটি এলো
ষষ্ঠী ঘটে বোধন পূজা হবে।
কাজের বাড়ি দিয়েছে ফ্রক
হরেক রকম সাজের জিনিস;
একটু যেন ক্লান্তি বেশি
কি ঘটবে আজকে তবে?
হাতের শিরা হারিয়ে গেছে
পায়ের শিরায় চলে খোঁজ।
টুপটুপ টুপ শিউলি ঝরে
পদ্ম ফুটেছে তেমনি লাল;
এমনি করেই শরৎ আসে
শিউলি ঝরে যায় রোজ।
লাল ফ্রকেতে সাজিয়ে মা
নিয়েছে মেয়েকে কোলে তুলে।
ষষ্ঠী পূজার অঞ্জলি শুরু
সঙ্গে শুরু ঢাকের আওয়াজ;
দুর্গা ঘটে অঞ্জলি দেয় মা
শুকনো বাসি শিউলি ফুলে।
পুষ্পাঞ্জলি
.....দলছুট পাখি
আর তো বাকি কিছুদিন মা-
পরাবে তো আমায় সাজ?
লাল ফ্রকেতে সাজবো এবার
চুলে বাঁধবো লাল ফিতে;
না বোলো না যেন আবার
তোমার থাক না যতই কাজ।
পাঁচ বাড়িতে বাসন মেজে
ঘরের কাজে ব্যস্ত মা।
বুকের ভেতর শ্রাবণ ধারা
চোখে ধূসর মরুভূমি;
'আজ তো সবে মহালয়া
যা, এখন খেলতে যা।'
মাগো আমার আবার কবে
ওই রক্ত নিতে যেতে হবে?
ভীষণ দুষ্টু ডাক্তার গুলো
সূঁচ ফোটায় খুব জোরে;
এবারেই কি শেষ বার মা
আমার রক্ত নেওয়া তবে?
মায়ের মুখে হাসির ঝিলিক
তোর আর কষ্ট হবে না।
এবারেই দেখিস শেষ বার
ওই হাসপাতালে যাবার;
হাসবি, খেলবি, স্কুলে যাবি
আশীর্বাদ করেছে দুর্গা মা।
মেয়ের চোখে স্বপ্ন হাজার
দুলিয়ে বেণী লাল ফ্রকে।
মণ্ডপে ওই ঢাক বাজছে
পুষ্পাঞ্জলি দু হাত ভরে;
এখানে ওখানে নবমী ভোগ
দুর্গা ভাসান পুকুর পাড়ে।
দেখতে দেখতে দিনটি এলো
ষষ্ঠী ঘটে বোধন পূজা হবে।
কাজের বাড়ি দিয়েছে ফ্রক
হরেক রকম সাজের জিনিস;
একটু যেন ক্লান্তি বেশি
কি ঘটবে আজকে তবে?
হাতের শিরা হারিয়ে গেছে
পায়ের শিরায় চলে খোঁজ।
টুপটুপ টুপ শিউলি ঝরে
পদ্ম ফুটেছে তেমনি লাল;
এমনি করেই শরৎ আসে
শিউলি ঝরে যায় রোজ।
লাল ফ্রকেতে সাজিয়ে মা
নিয়েছে মেয়েকে কোলে তুলে।
ষষ্ঠী পূজার অঞ্জলি শুরু
সঙ্গে শুরু ঢাকের আওয়াজ;
দুর্গা ঘটে অঞ্জলি দেয় মা
শুকনো বাসি শিউলি ফুলে।
Comments
Post a Comment