বুলবুল
- আব্দুস সালাম দৌলতী
হারিয়ে সাথী দিবা রাতি খুঁজি সে বুলবুল?
আজ একেলা মন উতলা খুঁজে ফিরি তোমারই তুল।
ঘুমের মাঝে কানে বাজে শিকল ভাঙা সেই গান,
বিশের বাঁশী সর্বনাশী হৃদে তোলে ঝড় তুফান।
গানের পাখি দিয়ে ফাঁকি অচিনপূরে গড়লে নিবাস
মনের মাঝে সে সূর বাজে দিন হপ্তা বারোমাস।
এসো ফিরে কুট্টিত দুয়ারে মজলুম করে ফরিয়াদ
বিদ্রোহী তুমি কাঁপিয়ে ভূমি ছিনে আনো মসনদ।
বদ্ধ ঘরে বদ্ধ জাতী ঘুমিয়ে আছে নেশায় মাতি
আচ্ছা করে চাবুক মেরে জাগিয়ে তোলো এই রাতি।
তপ্ত বুলেট? তবু নহে হেট, চির উন্নত শির-
কলম যুদ্ধ! করেছে তব্ধ, ভেঙেছে ওদের স্বপ্ননীড়।
জেল জুলুম হুলিয়া দিয়েছো দুরে ঠেলিয়া, তবু নেই শঙ্কা,
মিথ্যা তাড়াতে সত্যের পথে বাজিয়েছো রণ ডঙ্কা।
ওহে বুলবুল গাহ অনুকুল নব জোয়ারের গান
উঠুক জেগে বিদ্যুৎ বেগে, এই বিশ্বভরা প্রাণ।
এ ধরাতে আবার বাজুক শেকল ভাঙার গান
নার্গিস ফুলের সৌরভে খুঁজি মানবতার পীঠ স্থান।
- আব্দুস সালাম দৌলতী
![]() |
| আব্দুস সালাম দৌলতী |

Comments
Post a Comment