ফরিয়াদ
.....দলছুট পাখি
ফিরে যেতে চাই বারবার ওই লাউ মাচার উঠোনে-
রাতের শিশির যেখানে লিখে রাখে একা রাত্রির অমনিবাস,
মৃত শামুকের দীর্ঘশ্বাস ভরা বুকে-
নোনা স্বাদ অহরহ ফরিয়াদ।
ঠিকানা ভুলেছে গোপন ষড়যন্ত্র,
শুধু অতীতের স্মৃতি আলাপন রডডেনড্রোনের বুক জুড়ে-
ফিরে যেতে চাই শুধু একবার...
প্রতিশ্রুত সেই নিকোনো উঠোনের দ্বারে।
রাতজাগা পাখি আমি
আঁধার পথেই খুঁজি আলোর পথের ঠিকানা;
ফিরবো কিনা ওই ছেঁচি, শুশনির পাড় ধরে কোনোদিন নিজেই জানিনা।
লাল ছিল সেই পলাশের পথে, সাথে মাধবীর ঘ্রাণ-
হারিয়ে গিয়েছে কোনো এক অজানার ঝড়ে পাখির এই প্রাণ।
দলছুট হয়ে ফিরি ওই পাহাড়ের কোল থেকে আকাশের নীলে;
মৃত শামুকে বুকে গুনি সুনামির ঢেউ, ওই শান্ত সলিলে।
শিউলি বিছানো উঠোন আজও টানে, টানে সন্ধ্যা তুলসীর শাঁখ-
জানিনা এ ফরিয়াদী জীবন কখনো খুঁজে পাবে কিনা সেই ভুঁইচাঁপার বাঁক!
©দলছুট পাখি
@champa sarder

অসাধারণ
ReplyDeletethank you
Deleteবেশ..
ReplyDeleteঅসাধারণ কাব্য মাধুরী
ReplyDelete