## বৃষ্টি ভেজা সেই দুপুরে ##
......দলছুট পাখি
তুমি যখন খবর দিলে মেঘ করেছে আকাশ জুড়ে
আমি তখন বৃষ্টি ভিজে ফিরছি একা ঠিক দুপুরে ।
গুনগুনিয়ে গাইছিল মন
জৈষ্ঠ্যে নামুক অকাল শ্রাবণ
তোমার আমার শরীর জুড়ে
প্লাবন আসুক ঠিক দুপুরে ।
হাত বাড়িয়ে বৃষ্টি ছাটে পুড়ছিল মন তখন দুপুর
দেখব তোমায় দূরের থেকে বৃষ্টি পায়ে ছন্দ নুপূর।
এমন ক্ষনের না হয় শেষ
বৃষ্টি মাখা স্নিগ্ধ আবেশ
আলতো হেসে এই দুপুরে
ঝড় ওঠে বা এই নুপূরে !
মাতাল ঝড় ধেয়ে এল সঙ্গে গভীর বাজের আওয়াজ
হঠাৎ করে পড়লো জোড়ে, ধুইয়ে দিল বৃষ্টির সাজ ।
তোমার কাছে আসবো বলে
ছিলাম তখন আমায় ভুলে
জড়িয়ে নিল বাজের আওয়াজ
মেঘলা বেলার বৃষ্টির সাজ ।
কিসের এত চেঁচামেচি কিসের এত কোলাহল ?
তোমার কাছেই এইতো আমি কেন তবে চোখে জল?
বৃষ্টি সাজে সাজিয়ে দিয়ে
আমায় কোথায় যাচ্ছ নিয়ে ?
কেন সবার এত কৌতূহল ?
তোমার চোখে শ্রাবণ জল !
আসবো আবার বৃষ্টি হলে তোমার উঠোন জুড়ে
ছন্দে নূপুর বাজবে পায়ে মেঘলা দিনে সেই দুপুরে ।
বাসবো ভালো মনের মতো
আদর দিও বাকি যত
বৃষ্টি হয়েই পড়বো ঝরে
মাতাল ঝড়ের সেই দুপুরে ।।
©দলছুট পাখি
@champa sarder
......দলছুট পাখি
তুমি যখন খবর দিলে মেঘ করেছে আকাশ জুড়ে
আমি তখন বৃষ্টি ভিজে ফিরছি একা ঠিক দুপুরে ।
গুনগুনিয়ে গাইছিল মন
জৈষ্ঠ্যে নামুক অকাল শ্রাবণ
তোমার আমার শরীর জুড়ে
প্লাবন আসুক ঠিক দুপুরে ।
হাত বাড়িয়ে বৃষ্টি ছাটে পুড়ছিল মন তখন দুপুর
দেখব তোমায় দূরের থেকে বৃষ্টি পায়ে ছন্দ নুপূর।
এমন ক্ষনের না হয় শেষ
বৃষ্টি মাখা স্নিগ্ধ আবেশ
আলতো হেসে এই দুপুরে
ঝড় ওঠে বা এই নুপূরে !
মাতাল ঝড় ধেয়ে এল সঙ্গে গভীর বাজের আওয়াজ
হঠাৎ করে পড়লো জোড়ে, ধুইয়ে দিল বৃষ্টির সাজ ।
তোমার কাছে আসবো বলে
ছিলাম তখন আমায় ভুলে
জড়িয়ে নিল বাজের আওয়াজ
মেঘলা বেলার বৃষ্টির সাজ ।
কিসের এত চেঁচামেচি কিসের এত কোলাহল ?
তোমার কাছেই এইতো আমি কেন তবে চোখে জল?
বৃষ্টি সাজে সাজিয়ে দিয়ে
আমায় কোথায় যাচ্ছ নিয়ে ?
কেন সবার এত কৌতূহল ?
তোমার চোখে শ্রাবণ জল !
আসবো আবার বৃষ্টি হলে তোমার উঠোন জুড়ে
ছন্দে নূপুর বাজবে পায়ে মেঘলা দিনে সেই দুপুরে ।
বাসবো ভালো মনের মতো
আদর দিও বাকি যত
বৃষ্টি হয়েই পড়বো ঝরে
মাতাল ঝড়ের সেই দুপুরে ।।
©দলছুট পাখি
@champa sarder
Comments
Post a Comment