জীবনদার "মেডিকেল স্টোর" খুব বিখ্যাত। এখানে জীবনদায়ী ওষুধের থেকে নেশার ওষুধ বেশী পাওয়া যায়।পাড়ার লোকেরা সেই জন্য খুবই অসন্তুষ্ট। হাজার বারণ সত্ত্বেও শোনেনা। নেশার ওষুধ বিক্রি করেই তিনটে বাড়ি আর চারটে গাড়ি কিনেছে।
বাবার অজান্তে একমাত্র ছেলে ও মারাত্মক নেশাগ্ৰস্ত। ব্যাবসা দেখাশোনার অজুহাতে মাস খানেক দোকানে বসতো।আজ তার প্রাণ সংশয়।বিকেলে ডাক্তার জবাব দিয়ে গেছে।
অর্থের লোভে কত জীবনকে নেশার দিকে ঠেলে আজ জীবনদার চেতনা ফিরেছে। শত চেষ্টাতেও শেষ রক্ষা করতে পারল না।

Comments
Post a Comment