একটি সদ্যজাত....
আর তার নাভি-মূল....
অকারণ উৎপাটিত।
আর তার নাভি-মূল....
অকারণ উৎপাটিত।
একটি স্নিগ্ধ প্রভাত....
সহসাই প্রতিকূল.....
ক্ষণিকের মেঘে কলুষিত।
সহসাই প্রতিকূল.....
ক্ষণিকের মেঘে কলুষিত।
একটি শানিত ছুরি...
আর ঘাতকের পাশব উল্লাস...
নির্মম মন-ভূমে বসবাস।
আর ঘাতকের পাশব উল্লাস...
নির্মম মন-ভূমে বসবাস।
এখনো গুপ্ত -ঘাতক...
চোরাগোপ্তা রাতের অন্ধকারে...
ঘুরে আসে ইতিউতি পথ ধরে।
চোরাগোপ্তা রাতের অন্ধকারে...
ঘুরে আসে ইতিউতি পথ ধরে।
লড়াই এবার নতুন করে...
নতুন হাতিয়ারে,নব কলেবরে
মায়াময় স্নিগ্ধতার আগামীর' বছরে।
নতুন হাতিয়ারে,নব কলেবরে
মায়াময় স্নিগ্ধতার আগামীর' বছরে।
সেই রণে, সেই ক্ষণে, সপ্তরথী স্তব্ধ হবে.....
নতুনের পথে নব-বিন্যাসে
নব চেতনার স্বাদ আগামী -উপন্যাসে।
নতুনের পথে নব-বিন্যাসে
নব চেতনার স্বাদ আগামী -উপন্যাসে।
Comments
Post a Comment