ক্লান্ত আমি নিঃস্ব আমি
ব্যস্ততার ভিড়ে
স্তব্ধ আমি জীর্ণ আমি
সমালোচনার জেরে।
জাতীয় প্রশ্ন লোকজনের
বিয়েটা কবে হবে?
বয়স তো বেড়েই চলেছে
ভালো বর কি জুটবে?
কেউ কেউ আবার আমায়
বড্ড ভালোবাসে
পাত্র পক্ষের খোঁজ ও দেয়
মুচকি মুচকি হেসে।
কেউ বলে চাকরি টাই বা
আর কবে পাবি?
আমার প্রশ্ন ওনারা কি
জেনে গেছেন সবই!
কেউ তো জানতে চায়না
আমি কেমন আছি?
রোজ রোজ এত লড়াই
কেমন করে বাঁচি?
কত রাত জেগেই কাটে
কেউ কি খবর রাখে?
কদিনই বা ঘুমপরিরা
চোখে স্বপন আঁকে!
ভালো চাওয়ার দরকার নেই
চুপটি করে থাকুন
নিজের নিজের কাজগুলো
মন দিয়ে করুন।
আমার লড়াই এভাবেই
চলছে আর চলবে
দেখা যাক রাত ভোর হয়ে
সূর্য কবে উঠবে?
Comments
Post a Comment